April 7, 2026, 1:22 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৯ হাজার টাকা, চলতি বছরে রেকর্ড সংখ্যক সমন্বয়

নিজস্ব প্রতিবেদক :
স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। আজ (১১ অক্টোবর ২০২৫) দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকায়, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ দাম।
এর আগে ৮ অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ভরিতে ৬,৯০৬ টাকা বাড়ায়। সেই নতুন দাম শনিবার থেকেই কার্যকর রয়েছে।
বর্তমান দামে স্বর্ণের ক্যারেটভিত্তিক মূল্য:
২২ ক্যারেট: ২,০৯,১০১ টাকা
২১ ক্যারেট: ১,৯৯,০০৫ টাকা
১৮ ক্যারেট: ১,৭১,৮৮৮ টাকা
সনাতন পদ্ধতি: ১,৪২,৩০১ টাকা
বাজুস জানায়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দামে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুসের ৬% মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে কিছুটা পার্থক্য হতে পারে।
এক নজরে দাম পরিবর্তনের ইতিহাস: ৭ অক্টোবর সর্বশেষ সমন্বয়ে ভরিতে ১,৪৬৯ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২,০২,১৯৫ টাকা।
চলতি বছর (২০২৫) এ পর্যন্ত স্বর্ণের দাম ৬৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৫ বার বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৮ বার।
তুলনামূলকভাবে ২০২৪ সালে সমন্বয় ছিল ৬২ বার — বাড়ানো হয়েছিল ৩৫ বার, আর কমানো হয়েছিল ২৭ বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *