April 7, 2026, 5:54 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নতুন পে স্কেলে দ্বিগুণ হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন?

নিজস্ব প্রতিবেদক :

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর ইতোমধ্যেই কাজ শুরু করেছে কমিশন। আগামী ৬ মাসের মধ্যে নতুন স্কেলের সুপারিশ করার কথা রয়েছে কমিশনের। এখন সবার মনে একই প্রশ্ন, নতুন স্কেলে কত বাড়বে বেতন?

জাতীয় বেতন কমিশনের এক সদস্য জানান, ১০ বছর পর কমিশন গঠিত হয়েছে, এই সময়ে মূল্যস্ফীতিও হয়েছে অনেক। মূল্যস্ফীতি বিবেচনায় রেখে সুপারিশ করা হবে।

তিনি আরও জানান, এখন যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ১২:১, ১০:১, ৮:১ অনুপাত নিয়ে যেসব আলোচনা চলছে, সেসব বিষয়ও কমিশনের নজরে আছে। এগুলো বিবেচনা করেই বর্তমানে থাকা ২০টি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশনের। 

বর্তমান স্কেলের মূল বেতন নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে বলেও ইঙ্গিত দেন ওই সদস্য। যদি দিগুণ হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার (১ম গ্রেড) এবং ২০তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন হবে ১৬ হাজার ৫০০ টাকা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ইতোমধ্যে বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না।’ 

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালের পে স্কেল ঘোষণা করা হয়। ওই স্কেলের বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা যায়, তখন সর্বোচ্চ গ্রেড-১ এ মূল বেতন ১৯৫ শতাংশ (৪০ হাজার থেকে ৭৮ হাজার টাকা) বাড়ানো হয়।

আর সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে ২০১ শতাংশ বৃদ্ধি করে ৪ হাজার থেকে করা হয় ৮ হাজার ২৫০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *