April 7, 2026, 1:22 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রেকর্ড উচ্চতায় সোনার দাম, ভরি ছাড়ালো ১ লাখ ৯৭ হাজার

রেকর্ড উচ্চতায় সোনার দাম, ভরি ছাড়ালো ১ লাখ ৯৭ হাজার

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম রোববার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।

শনিবার (৪ অক্টোবর) বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় স্থানীয় বাজারে সমন্বয় আনা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী—২২ ক্যারেট সোনা ভরিপ্রতি ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট ভরিপ্রতি ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট ভরিপ্রতি ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা, সনাতন পদ্ধতির ভরি সোনা ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা। এর আগে আজ (৪ অক্টোবর) পর্যন্ত ভরিপ্রতি ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় সোনা বিক্রি হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেট ভরিপ্রতি রুপা ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *