April 7, 2026, 1:42 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

এশিয়া কাপের পর নিজ খেলোয়াড়দের বড় ‘শাস্তি’ দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :

একবার-দুবার নয়, এশিয়া কাপে ভারতের বিপক্ষে টানা তিনবার হেরেছে পাকিস্তান। এর মধ্যে ফাইনালের হারটি নিশ্চয়ই সবচেয়ে বেশি পীড়াদায়ক। সে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৫ উইকেটের হারে শিরোপা হাতছাড়া হয় সালমান আগাদের। এশিয়া কাপ ফাইনালে হারের পর নিজেদের ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে বড় এক দুঃসংবাদ পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমদ সায়েদ ক্রিকেটারদের জানিয়েছেন, ‘পিসিবি সভাপতির অনুমোদনক্রমে দেশের বাইরের কোনো (ফ্র্যাঞ্চাইজি) লিগে অংশগ্রহণের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র স্থগিত করা হলো। এই আদেশ বহাল থাকবে পরবর্তী ঘোষণার আগপর্যন্ত।’

তবে ঠিক কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত, তার ব্যাখ্যা মেলেনি। তবে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এবং ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, পিসিবি পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এনওসি নিয়ে সিদ্ধান্ত নিতে চায়। তবে শর্তগুলো পুরোপুরি প্রকাশ করা হয়নি।

পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফি এবং প্রথম শ্রেণির ঘরোয়া লিগ শুরু হবে অক্টোবরে। এর আগে ২২ সেপ্টেম্বর শুরুর কথা থাকলেও এসব টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়। ক্রিকেটাররা যাতে ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেন সেটাই চাওয়া পিসিবির।

এদিকে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি২০-এর নিলামে নাম দিয়েছিলেন পাকিস্তানের ১৬ ক্রিকেটার। এর মধ্যে জাতীয় দলের নিয়মিত মুখ নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানও আছেন।

এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিসহ ৭ পাকিস্তানি ক্রিকেটারের খেলার কথা রয়েছে। তবে এনওসি নিয়ে নতুন সিদ্ধান্তের ফলে তাদের সেসব টুর্নামেন্টে খেলা এখন একপ্রকার অনিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *