April 7, 2026, 1:40 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মাকে পাশে নিয়ে ব্যালন ডি’অর জিতে আবেগে ভাসলেন দেম্বেলে

মাকে পাশে নিয়ে ব্যালন ডি’অর জিতে আবেগে ভাসলেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের মুহূর্তে পাশে ছিলেন মা। ব্যালন ডি’অর ট্রফি হাতে নিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না ফ্রান্সের তারকা ফুটবলার উসমান দেম্বেলে।

মঞ্চে উঠে প্রথমেই মাকে উদ্দেশ্য করে বললেন, “আমরা একসঙ্গে এটা করেছি।” এরপরই অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। অনুষ্ঠান সঞ্চালক কেট স্কট মঞ্চে ডাকেন দেম্বেলের মাকে। সেখানেই মাকে জড়িয়ে ধরে আরও আবেগপ্রবণ হয়ে ওঠেন এই ফরোয়ার্ড।

নিজেকে সামলে নিয়ে দেম্বেলে বলেন, “এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। আমাকে দলে ভেড়ানোর জন্য পিএসজিকে ধন্যবাদ জানাই। সতীর্থরা গত বছর যেমন ছিলেন, এ বছরও অসাধারণ পারফরম্যান্স করেছেন। এই ট্রফি শুধু আমার নয়, সবার।”

https://twitter.com/433?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1970289115796292079%7Ctwgr%5E96f1a4327c6da6328d66e87cd66f43e4e6f13914%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fsports%2Ffootball%2F1054030

বার্সেলোনায় ছয় বছর কাটালেও চোট আর অনিয়মিত পারফরম্যান্সের কারণে আলোচনায় ছিলেন বেশি সমালোচনার জন্য। ধীরে ধীরে হতাশায় ডুবতে বসা দেম্বেলে নতুন ঠিকানা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-তে এসে বদলে যান একেবারেই। সেখানেই নিজেকে প্রমাণ করে জয় করেন বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি।

তবে পুরনো ক্লাবগুলোকেও ভুলে যাননি তিনি। রেঁনে, বরুসিয়া ডর্টমুন্ড ও প্রিয় ক্লাব বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেম্বেলে। বলেন, “বার্সেলোনায় আমি অনেক কিছু শিখেছি। সেখানে মেসি ও ইনিয়েস্তার মতো কিংবদন্তিদের সঙ্গে খেলতে পেরেছি—এটা আমার জন্য গর্বের।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *