April 7, 2026, 4:53 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নেপালে পার্লামেন্ট বিলুপ্ত, মার্চে নতুন নির্বাচন

নেপালে পার্লামেন্ট বিলুপ্ত, মার্চে নতুন নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট। একই সঙ্গে আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

এনডি টিভির খবরে বলা হয়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) শপথের পরপরই কার্কি প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন। এর মধ্য দিয়ে তার নেতৃত্বে গঠিত ছোট মন্ত্রিসভার মেয়াদ নির্ধারিত হলো ছয় মাস। এই সময়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকবে।

রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেলের কার্যালয় জানায়, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই কার্কির নিয়োগ চূড়ান্ত করা হয়। আন্দোলনকারীরাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তাব দেন।

গত এক সপ্তাহ ধরে দুর্নীতি বিরোধী সহিংস বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত এবং প্রায় ১ হাজার ৩০০ জন আহত হয়েছেন। তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন ‘জেন জি আন্দোলন’ নামে পরিচিতি পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকেই প্রতিবাদের সূত্রপাত, যা শেষ পর্যন্ত গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগে গড়ায়।

উল্লেখ্য, সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। দুর্নীতিবিরোধী অবস্থান ও ব্যক্তিগত সততার কারণে তিনি নেপালি সমাজে সুপরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *