April 7, 2026, 8:22 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

৬ ক্যাটাগরিতে ৮৫ জনকে নিয়োগ দেবে দুদক

৬ ক্যাটাগরিতে ৮৫ জনকে নিয়োগ দেবে দুদক

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা ও কর্মচারী পর্যায়ে মোট ৮৫টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে কর্মকর্তা পর্যায়ের চার ক্যাটাগরিতে ৮৩ জন এবং কর্মচারী পর্যায়ের দুই ক্যাটাগরিতে ২ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ দেওয়া হবে—সহকারী পরিচালক: ২০ জন, উপ-সহকারী পরিচালক: ৫০ জন, কোর্ট পরিদর্শক: ৩ জন, সহকারী পরিদর্শক: ১০ জন, হিসাব রক্ষক: ১ জন, ক্যাশিয়ার: ১ জন

এসব পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। যোগ্যতার মধ্যে রয়েছে—সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদে: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।

কোর্ট পরিদর্শক ও সহকারী পরিদর্শক পদে: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি থাকতে হবে।

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। নির্ধারিত ফি জমা দিয়ে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা www.acc.org.bd ওয়েবসাইটে গিয়েও জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *