April 7, 2026, 1:40 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

এসএ টোয়েন্টি নিলামে ১৪ বাংলাদেশি, জায়গা হয়নি মাহমুদউল্লাহর

এসএ টোয়েন্টি নিলামে ১৪ বাংলাদেশি, জায়গা হয়নি মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টি লিগের চতুর্থ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। নিলামের জন্য প্রকাশিত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১৪ জন ক্রিকেটার। তবে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথমে বাংলাদেশ থেকে ২৩ জন ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছিলেন। তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ৯ জন। যারা জায়গা পেয়েছেন, তাদের মধ্যে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, পেসার মুস্তাফিজুর রহমান, লিটন দাসের মতো তারকা ক্রিকেটাররা। পাশাপাশি তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিমও আছেন এই তালিকায়।

নিলামে মোট ৫৪১ জন ক্রিকেটার উঠবেন। এর মধ্যে ২৪১ জন বিদেশি খেলোয়াড়, যাদের জন্য খালি আছে ২৫টি কোটা। দেশি ক্রিকেটার থাকবেন ৩০০ জন, যেখানে সুযোগ আছে ৫৯টি।

নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা:
সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *