April 7, 2026, 4:55 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা: যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে আহ্বান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা: যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে আহ্বান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগ সমর্থিত একদল দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ সরকারও বিব্রত অবস্থায় পড়েছে।

জেনেভা কনভেনশন অনুযায়ী বিদেশে অবস্থিত সব দূতাবাস ও কনস্যুলেটের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। সেই প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব পদমর্যাদার কূটনীতিক মুশফিকুল ফজল আনসারী।

সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমাদের সহকর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”

তিনি আরও উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন ও গণতন্ত্র অংশীদার। সেখানে পতিত স্বৈরশাসকের সমর্থকদের এ ধরনের আক্রমণ মোটেও গ্রহণযোগ্য নয়।”

এ সময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন জরুরি। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনে তিনি নিজেও সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *