April 7, 2026, 1:28 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নামলেন ভারতীয় অভিনেত্রী

ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নামলেন ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর আবারও প্রমাণ করলেন, তিনি শুধু চলচ্চিত্রে সীমাবদ্ধ নন; মানবিক ইস্যুতেও সরব কণ্ঠস্বর। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়ে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান তিনি।

বিক্ষোভে অংশ নিয়ে স্বরা বলেন, “ফিলিস্তিনিরা কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার খোলাখুলি জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়।” তিনি আরও উল্লেখ করেন, হামাসের হামলাকে যেভাবে সংঘাতের সূচনা হিসেবে দেখানো হচ্ছে, তা আসলে দীর্ঘ দখলদারিত্বের প্রতিক্রিয়া। “যদি বিশ্ব ইসরায়েলি জিম্মিদের কথা তোলে, তবে হাজার হাজার নিহত ফিলিস্তিনির কথাও বলতে হবে,” যোগ করেন তিনি।

নিজের অবস্থান জানানোয় ভারতে তীব্র সমালোচনা ও ট্রলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে ফলোয়ার কমে যাওয়া থেকে শুরু করে নানা কুরুচিপূর্ণ মন্তব্যও তাকে মোকাবিলা করতে হচ্ছে। তবে সমালোচনায় দমে যাননি স্বরা ভাস্কর। বরং সোশ্যাল মিডিয়া ও জনসমক্ষে স্পষ্টভাবেই তিনি ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *