April 6, 2026, 11:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চেয়ারম্যান-মেয়রসহ ৯৫ আ. লীগ নেতাকর্মীর নামে বিএনপি নেতার মামলা

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় ৯৫ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুপুরে বানারীপাড়া পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আনিচ মৃধা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী অভিযোগটি দায়ের করেন।

আদালতের বিচারক নালিশী মামলা আমলে নিয়ে বানারীপাড়া থানায় এফআইআর করার জন্য  ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিদের্শ দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. রেজাউল ইসলাম।

মামলার আসামির হলেন, বানারীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শুভ্র কুন্ড, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা তালুকদার, থানা যুবলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফোরকান হাওলাদার, চাখার ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক টুকুসহ ৫৫ জন নামধারী ও অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।  
মামলায় বাদী আনিচ মৃধা বিবাদীদের বিরুদ্ধে ২০১৮ সালের ২ মে বাদীর ব্যবসা প্রতিষ্ঠান, পাইপসহ ড্রেজার মেশিন ও বাড়ি ঘরে হামলা-অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ এনেছেন। একইসঙ্গে হামলার সময় বাড়ির নারীদের শ্লীলতাহানীর অভিযোগও তুলেছেন।  

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত (রোববার বিকেল ৫টা) আদালতের  নিদের্শনা আমরা হাতে পাইনি। আদালতের নিদের্শনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *