April 7, 2026, 1:40 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

৭টি পদক জিতে অলিম্পিক্সে সর্বকালে রেকর্ড অজি সাঁতারুর

অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল অলিম্পিয়ানের তকমা ছিনিয়ে নিলেন এমা ম্যাককেয়ন।
অলিম্পিক্সের ইতিহাসে সর্বকালের নজির গড়লেন এমা ম্যাককেয়ন। টোকিও অলিম্পিক্স থেকে ৪টি সোনাসহ মোট ৭টি পদক জিতলেন ২৭ বছর বয়স অস্ট্রেলিয়ান সাঁতারু।

মেয়েদের ৪x১০০ মিটার মেডলি ব়্যালিতে অস্ট্রেলিয়া সোনা জয়ের সাথে সাথে ইতিহাসে জায়গা করে নেন এমা। একটি অলিম্পিক্সের সাঁতার থেকে ৭টি পদক জেতা একমাত্র মহিলা অ্যাথলিটে পরিণত হলেন তিনি। ম্যাককেয়ন ভেঙে দেন জার্মানির ক্রিশ্চিন ওটো ও আমেরিকার নাতালি কাফলিনের একটি অলিম্পিক্সের সাঁতারে সবথেকে বেশি ৬টি করে পদক জয়ের রেকর্ড। ক্রিশ্চিন ১৯৮৮ অলিম্পিক্সে ৬টি সোনা জিতেছিলেন। নাতালি ২০০৮ অলিম্পিক্সে ১টি সোনা, ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক জেতেন।

টোকিওয় এমার পদক
১. ৫০ মিটার ফ্রি-স্টাইল (সোনা)
২. ১০০ মিটার ফ্রি-স্টাইল (সোনা)
৩. ৪x১০০ মিটার ফ্রি-স্টাইল (সোনা)
৪. ৪x১০০ মিটার মেডলি ফ্রি-স্টাইল (সোনা)
৫. ১০০ মিটার বাটারফ্লাই (ব্রোঞ্জ)
৬. ৪x১০০ মিটার ফ্রি-স্টাইল (ব্রোঞ্জ)
৭. ৪x১০০ মিটার মিক্সড মেডলি


এবার সাতটি পদক জয়ের সুবাদে অলিম্পিক্সে এমার মোট পদক সংখ্যা দাঁড়াল ১১টি। তিনি রিও অলিম্পিক্সে ১টি সোনা, ২টি রুপা ও ১টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এই নিরিখে এমা অস্ট্রেলিয়ার সর্বকালের সফল অলিম্পিয়ানে পরিণত হন। তিনি পিছনে ফেলে দেন ইয়ান থর্প ও লেইজেল জোনসের অস্ট্রেলিয়ার হয়ে সবথেকে বেশি ৯টি করে অলিম্পিক্স পদক জয়ের নজির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *