May 23, 2026, 6:23 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পিআর পদ্ধতিসহ ৫ দাবি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ইসলামি দলগুলোর

পিআর পদ্ধতিসহ ৫ দাবি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ইসলামি দলগুলোর

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা ইসলামি দলগুলো।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলগুলো জানিয়েছে, তাদের ৫ দফা দাবি বাস্তবায়নে এটি আন্দোলনের চতুর্থ ধাপ।

দাবিগুলোর মধ্যে রয়েছে: ১️⃣ জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ জারি, ২️⃣ জাতীয় গণভোট আয়োজন, ৩️⃣ পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু, ৪️⃣ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ৫️⃣ নির্বাচনকালীন প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা।

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, “গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে জুলাই সনদ স্বাক্ষরের সরাসরি সম্পর্ক নেই। তবে জনগণের মতামত প্রতিফলনের জন্য আমরা গণভোট ও আনুপাতিক প্রতিনিধিত্ব চাই। আমাদের আন্দোলন নির্বাচনে বাধা নয়, বরং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সহায়ক।”

তিনি আরও জানান,“আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই, কিন্তু তার আগে সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে।”

ঘোষিত কর্মসূচি:

২০ অক্টোবর: রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২৫ অক্টোবর: বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ

২৭ অক্টোবর: জেলা শহরে সমাবেশ

সংবাদ সম্মেলনে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৭ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *