May 23, 2026, 7:47 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ঢাকায় ‘জয় বাংলা’ স্লোগানে হঠাৎ আ.লীগের মিছিল

রাজধানীতে ‘জয় বাংলা’ স্লোগানে হঠাৎ আ.লীগের মিছিল

অনলাইন ডেস্ক

রাজধানীর হাজারীবাগ এলাকায় বৃহস্পতিবার সকালে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মিছিলটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় এবং বিশেষ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

পরে পুলিশের অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) এবং বাদশা মিয়া (৫৫)।

স্থানীয় বাসিন্দা মো. আরজু জানান, মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগোতে থাকলেও খুব দ্রুত শেষ হয়ে যায়। মিছিলে অংশ নেওয়া তরুণদের অধিকাংশের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে ছিল। তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন:

“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”

“শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে”

“শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে”

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, মিছিল চলাকালীন পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। বর্তমানে যারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে এবং যারা আশপাশে ছিলেন, তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। প্রমাণ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *