নিজস্ব প্রতিবেদক | ztvbangla.com প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা: বকেয়া বিলের পাহাড় আর তীব্র জ্বালানি সংকটে আসন্ন গ্রীষ্মে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা প্রায় ৪৬ হাজার কোটি টাকা এবং গ্যাস বিল বকেয়া ১৬ হাজার কোটি টাকার বেশি। এই বিশাল দেনার কারণে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা জ্বালানি কিনতে হিমশিম খাচ্ছেন।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আগের সরকারের রেখে যাওয়া বকেয়া ও বর্তমান জ্বালানি সংকট মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। তবে সরকার বিকল্প উপায়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
জ্বালানি বিশেষজ্ঞ ম তামিমের মতে, গ্যাসনির্ভরতা কমিয়ে কয়লা ও তেল থেকে সর্বোচ্চ উৎপাদনের প্রস্তুতি না রাখলে এবার গরমে চরম ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ।