February 24, 2026, 12:19 pm
Headline :
স্বস্তির খবর: কমলো এলপিজি গ্যাসের দাম আ.লীগ নেতার জামিন: বরিশালে আদালত বর্জন ও বিচারকের অপসারণ দাবি আইনজীবীদের বিডিআর হত্যা মামলা: আসামি হচ্ছেন শেখ হাসিনা ও তাপসসহ একাধিক আ.লীগ নেতা গার্লফ্রেন্ডের কারণেই ‘ধরা খেলেন’ বিশ্বের কুখ্যাত মাদক সম্রাট, মেক্সিকোজুড়ে চলছে তাণ্ডব রাষ্ট্রপতির দাবি ‘অসত্য’: বিভিন্ন জাতীয় দিবসের ক্রোড়পত্রে ছিল ছবি ও বাণী ঢাকায় আনার পথে নারীর মৃত্যু, পরিবারের অন্য ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক ইফতারের ঠিক আগ মুহূর্তে ছাত্রদল সভাপতির জন্য কেন এই বিশেষ দোয়া? ডাকসু নেত্রী জুমার পোস্ট ঘিরে তোলপাড়! পাসপোর্ট অফিসের ‘অভিশপ্ত’ ভোগান্তি কি তবে শেষ? দালালের খপ্পর থেকে বাঁচতে সরকারের যুগান্তকারী মাস্টারপ্ল্যান! নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। পদত্যাগ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম? নতুন নিয়োগের গুঞ্জন

বিডিআর হত্যা মামলা: আসামি হচ্ছেন শেখ হাসিনা ও তাপসসহ একাধিক আ.লীগ নেতা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক | জেডটিভি বাংলা প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় প্রথমবারের মতো আসামি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তালিকায় আরও রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিডিআর বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে নাম

পাবলিক প্রসিকিউটর জানান, গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস, একাধিক মন্ত্রী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নাম উঠে এসেছে। আইনের বিধান অনুযায়ী তাদের এই মামলায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখে এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

মামলার বর্তমান অবস্থা

বিস্ফোরক দ্রব্য আইনের এই মামলায় আসামির সংখ্যা প্রায় সাড়ে ৮০০ জন। ১ হাজার ২০০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত প্রায় ৩০০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই মামলাটি এখনও সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই মামলার প্রায় ২০০ আসামি জামিন পেয়েছেন।

বিডিআর ট্র্যাজেডির প্রেক্ষাপট

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়। এই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ২০১৩ সালে বিচারিক আদালত হত্যা মামলার রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। পরবর্তীতে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। বর্তমানে হত্যা মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

তবে বিস্ফোরক মামলাটি আলাদাভাবে চলায় দীর্ঘ সময় ধরে এর বিচার ঝুলে ছিল। এবার মূল পরিকল্পনাকারী হিসেবে আওয়ামী লীগ নেতাদের নাম অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে বিডিআর ট্র্যাজেডির বিচারে নতুন মোড় আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


জেডটিভি নিউজ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *