February 22, 2026, 11:06 pm
Headline :
পদত্যাগ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম? নতুন নিয়োগের গুঞ্জন সেনাবাহিনীতে বড় রদবদল: সিজিএস মাইনুর রহমান, ডিজিএফআই প্রধান কায়সার রশিদ ১৮ বছর নয়, এনআইডি মিলবে ১৬ বছরেই: ইসির নতুন সিদ্ধান্ত তিন পর্যায়ের যাচাই শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী আমাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে: মেহজাবীন চৌধুরী জামায়াতের সম্ভাব্য তালিকায় আমিরের স্ত্রীসহ শীর্ষ নেত্রীরা কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে জামাই-শাশুড়িসহ নিহত ৫ ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম কর্মীর প্রতি নেতার ভালোবাসা: তারেক রহমানকে নিয়ে তরিকুলের আবেগঘন স্ট্যাটাস

তিন পর্যায়ের যাচাই শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণ মন্ত্রী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক | ztvbangla.com প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা: প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। তবে এই কার্ড পেতে হলে প্রতিটি পরিবারকে পার হতে হবে তিন পর্যায়ের কঠোর পর্যবেক্ষণ। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অগ্রাধিকার পাবেন যারা

সমাজকল্যাণ মন্ত্রী জানান, প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড দেওয়া হবে। কার্ড দেওয়ার ক্ষেত্রে পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং প্রতিটি পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। তিনি দাবি করেন, কার্ড দেওয়ার প্রক্রিয়াটি এতটাই স্বচ্ছ হবে যে এখানে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।

গঠিত হয়েছে উচ্চপর্যায়ের কমিটি

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ১৫ সদস্যের একটি ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে দুইজন মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও সচিবরা রয়েছেন। কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় সাচিবিক সহায়তা দিচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

ঈদের আগেই শুরু হচ্ছে পাইলট প্রকল্প

মন্ত্রী আরও জানান, আসন্ন ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে দেশের কয়েকটি নির্দিষ্ট উপজেলায় এই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াটি হাতেকলমে পরীক্ষা করা হবে।

উল্লেখ্য, দেশের নিম্ন আয়ের মানুষের জন্য এই ফ্যামিলি কার্ড সরকারের একটি অন্যতম অগ্রাধিকারমূলক প্রকল্প, যা বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্যপণ্য বা সরাসরি আর্থিক সুবিধা পৌঁছাতে সহায়ক হবে।


নিউজ সোর্স: একেএস/জেডটিভি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *