February 21, 2026, 11:19 pm
Headline :
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে জামাই-শাশুড়িসহ নিহত ৫ ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম কর্মীর প্রতি নেতার ভালোবাসা: তারেক রহমানকে নিয়ে তরিকুলের আবেগঘন স্ট্যাটাস দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। মন্ত্রিসভা গঠনে কিন্তু কোন নতুন উত্তর পাইনি।’  সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান নোয়াখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাসুদের রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক | ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় কেন্দ্রীয় সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ এবং ঢাকাস্থ বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন:

“বাংলা ভাষার অধিকার আদায়ে ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা যে আত্মত্যাগ করেছিলেন, তা বিশ্ব ইতিহাসে বিরল। আজ আমরা যে ভাষায় কথা বলছি, তা তাঁদেরই ত্যাগের ফসল। ভাষা শহীদদের এই চেতনা ধারণ করেই আমাদের একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।”

নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন। এরপর তাঁরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *