February 14, 2026, 11:06 pm
Headline :
বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু বাগেরহাটে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ এবার টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমীর বগুড়ার ধুনট উপজেলায় ভোটকেন্দ্রের সামনে ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়াকে (২৫) ছুরিকাঘাত করা হয়েছে। ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫  ‎ভোট উৎসবে যোগ দিতে দুবলারচর ছেড়ে ৮ সহস্রাধিক জেলে লোকালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের ব্যপক প্রস্তুতি ‎মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৯,ঝুঁকিপূর্ণ ৩১ উত্তরে ভোটের বড় ‘ইস্যু’ তিস্তা, কী চান ভোটাররা বাগেরহাটের ৪টি আসনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি, বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি|বাগেরহাট

‎বাগেরহাটের কচুয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

‎এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের ১০জন আহত হয়।

‎নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।

‎নিহতের বড় ভাই এনামুল কবির সরদার বলেন, ওই এলাকায় ধানের শীষের লোকজনের সঙ্গে আমার ভাইসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে রামদা দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে ধানের শীষের সমর্থকরা। পরে গুরুত্বর অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা খুলনায় পাঠান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওসমান মারা যায়।

‎মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান। তিনি বলেন, ওসমান সরদারের মৃত্যু হয়েছে। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *