April 7, 2026, 6:52 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আজ রোববার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই জেলার হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে, আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণকেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর বলেন, সকাল ৮টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটিকে মৃদু ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়। তিনি বলেন, ভূমিকম্পটি মৃদু মাত্রার ছিল। তাই এতে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ঢাকা ও এর আশপাশে কয়েকটি ভূমিকম্প হয়। গত ২১ নভেম্বর, শুক্রবার এবং পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ২১ নভেম্বরের ভূমিকম্পে দেশে ১০ জন নিহত হন। আহত ৬ শতাধিক মানুষ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *