April 7, 2026, 6:50 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহা. আজমির হোসেনের ইন্তেকাল।
আমির আল্লামা মা /মুনুল হকের গভীর শোক প্রকাশ

বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের নোয়াখালী হাতিয়া শাখার দায়িত্বশীল আলেম মাওলানা মুহা. আজমির হোসেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোকে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক (হাফিজাহুল্লাহ) মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, মরহুম ছিলেন একজন সৎ, নীতিবান ও দ্বীনদার আলেম। ইসলামের দাওয়াত, সমাজ সংস্কার এবং দ্বীনি রাজনীতিতে তাঁর অবদান দল ও সমাজে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস একজন নিবেদিতপ্রাণ আলেম ও সংগঠককে হারাল।

তিনি আরও বলেন, “মরহুমের ইন্তেকাল খেলাফত মজলিস ও জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।”
বাংলাদেশ খেলাফত মজলিস মরহুমের জন্য দোয়া করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন এবং আমাদের সবাইকে সবরের তাওফিক দান করুন। আমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *