February 4, 2026, 5:54 am
Headline :
শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার মোংলা বন্দরে লো যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম মোরেলগঞ্জ-শরণখোলা হবে উন্নয়নের রোল মডেল”: ধানের শীষের গণমিছিলে সোমনাথ দে-র অঙ্গীকার মোরেলগঞ্জ-শরণখোলা হবে উন্নয়নের রোল মডেল”: ধানের শীষের গণমিছিলে সোমনাথ দে-র অঙ্গীকার মোরেলগঞ্জ-শরণখোলা হবে উন্নয়নের রোল মডেল”: ধানের শীষের গণমিছিলে সোমনাথ দে-র অঙ্গীকার ‎সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে ২০ বাহিনী দস্যুবৃত্তিতে ফিরছে আত্মসমর্পণকারীরা দীর্ঘ চার বছর আইনি লড়াইয়ের পর চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যক্ষ সাইয়েদ আহমেদ সবকিছু প্রকাশ করে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্রের নারী ভোটারদের হুমকির অভিযোগে নোয়াখালীতে সংবাদ সম্মেলন

নোয়াখালী নির্বাচন মনিটরিংয়ের দায়িত্ব পেলেন এডভোকেট শাহিনুর বেগম সাগর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সার্বিক মনিটরিং সেল ও জেলা ভিত্তিক টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
গত ২২ জানুয়ারি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের সকল জেলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এই টিমগুলো বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও সার্বিক মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে

এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলার সকল সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা ও মনিটরিং সেলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর

এই মনিটরিং টিমে আরও রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক মোহাম্মদ ইলিয়াস এবং ফৌজিয়া সাফদার সোহেলি। দায়িত্ব প্রসঙ্গে মনিটরিং সেলের নেতৃবৃন্দ বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবো। নোয়াখালী জেলার সবগুলো আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করবো ইনশাআল্লাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *