April 7, 2026, 6:55 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নোয়াখালীতে এনসিপি যোগ দিলেন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপির ১৭ নেতাসহ শতাধিক কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

এনসিপিতে যোগ দেয়া নেতাদের মধ্যে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিব্বুর রহমান, জাহাজমারা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়নের মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়নের ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানাhttp://সারোয়ার খান, বুড়িরচর ৫ নং ওয়ার্ড যুবদলের সহ- সভাপতি মো. মিল্লাত, জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেনসহ ১৭ জন নেতার নেতৃত্বে কয়েকশ’ কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সকল দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারবেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আমরা বিচ্ছিন্নভাবে অনেককে নিয়েছি। আজকে থেকে প্রতিদিন যোগদান অনুষ্ঠান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আজ ১৭ জন সাবেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে ৫ শতাধিক কর্মী এনসিপিতে যোগদান করলো। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত একটি মডেল হাতিয়া গড়ে তুলবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *