April 6, 2026, 11:49 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে পদ্মা সেতু কিংবা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাড়তি যানজটের কোনো প্রভাব পড়েনি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচলের প্রধান এই সড়কটি বুধবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত ছিল স্বাভাবিক।

পদ্মা সেতুর জাজিরা ও মাওয়া প্রান্ত ঘুরে দেখা গেছে, উভয় পাশে টোল প্লাজার ১৭টি বুথেই স্বাভাবিকভাবেই যানবাহন পারাপার হচ্ছে। মাঝে মাঝে কিছু গাড়ি এলেও যাত্রীবাহী বাস বা ব্যক্তিগত গাড়ির বাড়তি চাপ লক্ষ্য করা যায়নি। পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহনও নির্বিঘ্নে চলাচল করেছে।

চালক ও সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিক দিনের তুলনায় যানবাহনের চাপ কিছুটা কম থাকায় যাত্রীদের যাতায়াত আরও সহজ হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ২০ হাজার ৪১টি যানবাহন। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা। এর মধ্যে জাজিরা প্রান্ত থেকে আদায় হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ৭৫০ টাকা এবং মাওয়া প্রান্ত থেকে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৯৫০ টাকা।

তিনি বলেন, খালেদা জিয়ার জানাজা ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়নি। তবে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কারণে রাজধানী থেকে বের হওয়া গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে।

এদিন সকাল পর্যন্ত সেতুর দুই প্রান্তেই কোনো ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি এবং সব যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *