April 6, 2026, 11:49 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মোদি বাংলাদেশ- পাকিস্তান নিয়ে চুপ থাকবেন না, যুক্তরাষ্ট্র-চীনেরও ভয়: বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক :

ময়মনসিংহের ভালুকা ঘটনায় দীপু দাস নাকে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতের জম্মু ও কাশ্মিরের কিস্তওয়ারে বিক্ষোভ করেছে একটি হিন্দু সংগঠন। বিক্ষোভে উপস্থিত বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী নেতা সুনীল শর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে চুপ থাকবেন না। তিনি দাবি করেন, মোদিকে যুক্তরাষ্ট্র ও চীনও ভয় পায়।

শর্মা আরও বলেন, “বাংলাদেশে যা ঘটছে, তা কয়েকটি দেশের উসকানিমূলক কৌশল। ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ২০৪৭ সালের মধ্যে ভারত সামরিক ও অর্থনৈতিক শক্তিতে সুপারপাওয়ারে পরিণত হবে। কিন্তু কিছু দেশ মিলে ভারতকে দুর্বল করার ষড়যন্ত্র করছে।”

কাশ্মিরের বিক্ষোভে নেতৃত্ব দেন সনাতন ধর্ম সেবার প্রেসিডেন্ট মোহন্ত রাম সারন দাস আচার্য্য। তারা বিক্ষোভের অংশ হিসেবে ‘বন্ধ’ কর্মসূচি ঘোষণা করেন, যার প্রভাব পড়ে কিছু দোকান বন্ধ রাখায়।

হিন্দুত্ববাদী শর্মা আরও মন্তব্য করেন, ২০২৬ সালের নির্বাচনের সময় বাংলাদেশে বিক্ষোভ আয়োজন বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। তবে তার দাবি, মোদিজি বাংলাদেশ বা পাকিস্তান নিয়ে চুপ থাকবেন না।

সূত্র: ইকোনোমিক টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *