February 22, 2026, 2:57 am
Headline :
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে জামাই-শাশুড়িসহ নিহত ৫ ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম কর্মীর প্রতি নেতার ভালোবাসা: তারেক রহমানকে নিয়ে তরিকুলের আবেগঘন স্ট্যাটাস দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। মন্ত্রিসভা গঠনে কিন্তু কোন নতুন উত্তর পাইনি।’  সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান নোয়াখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাসুদের রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

যে ৫ সুরার শুরুতে তাসবিহের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়েছে

ধর্ম ডেস্ক :

পবিত্র কোরআনের পাঁচটি সুরার শুরুতে তাসবিহের মাধ্যমে একইভঙ্গিমা ও ভাষায় মহান আল্লাহ তায়ালার প্রশংসা করা হয়েছে। সবগুলো সুরার শুরুতে বলা হয়েছে, আসমান ও জমিনে যা কিছু আছে সবই তাসবিহের মাধ্যমে আল্লাহ তায়ালার প্রশংসা করে।

এই সুরাগুলোর শুরুতে سبح (সাব্বাহা) অথবা يسبح (ইউসাব্বিহু) ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে। হাদিসে এগুলোকে مسبحات (মুসাব্বাহাত) তথা তসবীহযুক্ত সুরা বলে ব্যক্ত করা হয়েছে। এই সুরাগুলো হলো— সুরা হাদীদ, সুরা হাশর, সুরা সফ, সুরা জুমআ এবং সুরা তাগাবুন।

হাদিসের বিখ্যাত গ্রন্থ আবু দাউদ, তিরমিজি ও নাসায়ীর রেওয়ায়েতে হজরত ইরবায ইবনে সারিয়া (রা) বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা.) রাতে ঘুমাতে যাওয়ার আগে এসব সুরা পাঠ করতেন। তিনি আরও বলেছেন যে, এসব সুরায় একটি আয়াত এমন আছে, যা হাজার আয়াত থেকে শ্রেষ্ঠ। ইবনে কাসীর বলেন সেই শ্রেষ্ঠ আয়াতটি হচ্ছে সুরা হাদীদের এই আয়াত—

هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

এই পাঁচটি সূরার মধ্য থেকে তিনটিতে অর্থাৎ হাদীদ, হাশর ও সফে سَبَّحَ (সাব্বাহ) অতীত পদবাচ্য-সহ এবং জুমআ ও ভাগাবুনে يُسَبِّحُ (ইউসাব্বিহু) ভবিষ্যত পদবাচ্য সহকারে বলা হয়েছে। এতে ইঙ্গিত থাকতে পারে যে, আল্লাহ তায়ালার তসবিহ ও জিকির অতীত, ভবিষ্যৎ ও বর্তমান সবসময় অব্যাহত থাকা জরুরি। (মাযহারী)

সুরাগুলোর শুরুতে যেভাবে আল্লাহর প্রশংসা করা হয়েছে

সুরা হাদীদ

سَبَّحَ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ

আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা-কিছু আছে, তা আল্লাহর তাসবীহ পাঠ করে। তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সুরা হাদীদ, আয়াত : ০১)

সুরা হাশর

سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الۡاَرۡضِ ۚ وَ هُوَ الۡعَزِیۡزُ الۡحَكِیۡمُ

আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা-কিছু আছে, তা আল্লাহর তাসবীহ পাঠ করে। তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সুরা হাশর, আয়াত : ০১)

সুরা সফ

سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الۡاَرۡضِ ۚ وَ هُوَ الۡعَزِیۡزُ الۡحَكِیۡمُ

আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা-কিছু আছে, তা আল্লাহর তাসবীহ পাঠ করে। তিনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সুরা সফ, আয়াত : ০১)

সুরা জুমআ

یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الۡاَرۡضِ الۡمَلِكِ الۡقُدُّوۡسِ الۡعَزِیۡزِ الۡحَكِیۡمِ

আসমানসমূহে এবং জমিনে যা আছে সবই পবিত্রতা ঘোষণা করে আল্লাহর। যিনি বাদশাহ, মহাপবিত্র, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সুরা জুমআ, আয়াত : ০১)

সুরা তাগাবুন

یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الۡاَرۡضِ الۡمَلِكِ الۡقُدُّوۡسِ الۡعَزِیۡزِ الۡحَكِیۡمِ

আসমানসমূহে এবং জমিনে যা আছে সবই পবিত্রতা ঘোষণা করে আল্লাহর। যিনি বাদশাহ, মহাপবিত্র, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সুরা জুমআ, আয়াত : ০১)

এর দুই ব্যাখ্যা হতে পারে—১. পৃথিবীতে যা কিছু আছে সবেই তাদের নিজ-নিজ অবস্থার মাধ্যমে আল্লাহ তায়ালার তাসবীহ (পবিত্রতা ও মহিমা ঘোষণা) করে। কারণ, প্রতিটি বস্তুই এমন যে, তার সৃষ্টি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করলে আল্লাহ তায়ালার পরিপূর্ণ শক্তি ও তার একত্বের প্রমাণ মেলে এবং উপলব্ধি করা যায় প্রতিটি বস্তু একান্তভাবে তারই আজ্ঞাধীন।

২. এটাও অসম্ভব নয় যে, প্রতিটি বস্তু প্রকৃত অর্থেই তাসবীহ পাঠ করে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। কেননা আল্লাহ তায়ালা জগতের প্রতিটি জিনিস, এমনকি পাথরের ভেতরও এক রকমের অনুভূতি-শক্তি দান করেছেন। যে শক্তির মাধ্যমে সবকিছুর পক্ষেই তাসবীহ পাঠ সম্ভব।

পবিত্র কোরআনের বেশ কয়েকটি আয়াতের আলোকে এই দ্বিতীয় ব্যাখ্যাই বেশি সঠিক মনে হয়। আধুনিক বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে যে, পাথরের মধ্যেও এক ধরনের অনুভব শক্তি আছে।

এনটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *