March 1, 2026, 12:55 am
Headline :
ইরানে হামলায় মার্কিনি হতাহত হতে পারে, সতর্কতা ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘অপ্রতিরোধ্য জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ পরিষদের ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলা, তেহরানে আগুনের কুণ্ডলী বকেয়া ৪৬ হাজার কোটি টাকা: গরমে ভয়াবহ লোডশেডিংয়ের মুখে দেশ! দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করলেন প্রধানমন্ত্রী রাজধানীতে কিশোরী ও শিশুকে নৃশংস হত্যা: শোকের ছায়া রায়েরবাজার ও হাতিরঝিলে থানা চালান আপনি না, চালায় হেলাল’: ওসির সামনেই পুলিশকে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি সবুজের মাঝে রাজসিক শুভ্রতা: নজর কাড়ছে বাগেরহাটের ‘পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদ’ কোস্টগার্ড ১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে এক বছরে সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী তৌহিদ ভুইয়া

বাংলাদেশে অটোমোবাইল খাতে নতুন অধ্যায় শুরু করল টয়োটা

জেডটিভি বাংলা ডেস্ক :

বাংলাদেশে নতুন অধ্যায় শুরু করেছে আন্তর্জাতিক অটোমোবাইল প্রতিষ্ঠান টয়োটা। এ উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং অনুষ্ঠানে বলেন,

“আমাদের বৈশ্বিক ভিশন ‘বি দ্য রাইট ওয়ান’ অনুযায়ী, আন্তর্জাতিক টয়োটা নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টয়োটা বাংলাদেশ লিমিটেড দেশের গাড়িপ্রেমীদের চাহিদা পূরণে ধারাবাহিকভাবে কাজ করবে। আমরা আধুনিক ফিচার ও অত্যাধুনিক সুবিধা প্রদান করে বাংলাদেশের গাড়ি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করতে চাই।”

তিনি আরও বলেন, “পরিবর্তনশীল বিশ্বে টয়োটার অগ্রগতির মূল চালিকাশক্তি হলো গ্রুপ প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের অভিজ্ঞতায় গড়ে ওঠা করপোরেট মূলনীতি, ‘লিভ ইন দ্য রিয়েল সাইট, ফেইস দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকোমপ্লিশ’। শিগগিরই আরও চমকপ্রদ ঘোষণা আসবে। নতুন শোরুমের উদ্বোধন হলো সেই ধারাবাহিকতার সূচনা।”

নতুন শোরুমটি অবস্থিত ট্রেড ইন্টারকন্টিনেন্টাল, ২১৩/এ, বীর উত্তম মীর শওকত সড়ক, তেজগাঁও, ঢাকা।

টয়োটা বাংলাদেশ লিমিটেডের লক্ষ্য ব্যবসায়িক পরিবেশের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই প্রবৃদ্ধি অর্জন করা এবং সর্বদা গাড়িপ্রেমীদের জন্য ‘বি দ্য রাইট ওয়ান’ হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ থাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *