February 4, 2026, 5:50 am
Headline :
শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার মোংলা বন্দরে লো যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম মোরেলগঞ্জ-শরণখোলা হবে উন্নয়নের রোল মডেল”: ধানের শীষের গণমিছিলে সোমনাথ দে-র অঙ্গীকার মোরেলগঞ্জ-শরণখোলা হবে উন্নয়নের রোল মডেল”: ধানের শীষের গণমিছিলে সোমনাথ দে-র অঙ্গীকার মোরেলগঞ্জ-শরণখোলা হবে উন্নয়নের রোল মডেল”: ধানের শীষের গণমিছিলে সোমনাথ দে-র অঙ্গীকার ‎সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে ২০ বাহিনী দস্যুবৃত্তিতে ফিরছে আত্মসমর্পণকারীরা দীর্ঘ চার বছর আইনি লড়াইয়ের পর চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যক্ষ সাইয়েদ আহমেদ সবকিছু প্রকাশ করে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্রের নারী ভোটারদের হুমকির অভিযোগে নোয়াখালীতে সংবাদ সম্মেলন

৩২ বলে বিধ্বংসী সেঞ্চুরি অভিষেকের, ছক্কায় নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা আবারও দেখালেন তার বিধ্বংসী রূপ। রোববার (৩০ নভেম্বর) সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন এই ভারতীয় হার্ডহিটার। পাশাপাশি গড়েছেন ছক্কার নতুন রেকর্ড।

হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে বেঙ্গলের বিপক্ষে পাঞ্জাবের হয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমেই আগ্রাসী শুরু করেন অভিষেক। মাত্র ১২ বলে ৫ ছক্কা ও ৫ চারে তুলে ফেলেন দ্রুততম ফিফটি—যা স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম। দ্রুত ফিফটির পর সেঞ্চুরি পেতে খানিক সময় নিলেও শেষ পর্যন্ত ৩২ বলেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন তিনি। এর আগেও এই আসরে—গত বছর—২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম ভারতীয় সেঞ্চুরির রেকর্ড করেছিলেন অভিষেক। এবার ৩২ বলে সেঞ্চুরিও তাঁকে জায়গা করে দিল এলিট তালিকায়।

ইনিংসের ১৮তম ওভারে আউট হওয়ার আগে ৫২ বলে ১৪৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। এদিনের ১৬ ছক্কা ভেঙে দিয়েছে তার নিজের ছক্কার রেকর্ডও। গত বছর এক ক্যালেন্ডার বছরে ৮৭ ছক্কা হাঁকিয়ে ভারতীয় ক্রিকেটে সর্বাধিক টি-টোয়েন্টি ছক্কার রেকর্ড করেছিলেন অভিষেক। এবার সেই রেকর্ড আরও এগিয়ে নিয়ে গেছেন—সংখ্যা দাঁড়িয়েছে ৯১ ছক্কায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *