April 7, 2026, 4:54 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

পাকিস্তানি সেনাদের অভিযানে ২২ সন্ত্রাসী নিহত; আফগানিস্তানের পাল্টা হুমকি

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু এলাকায় বিশেষ অভিযানে ২২ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। নিহতদের ‘ভারতের মদদপুষ্ট খারেজি’ বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বান্নু অঞ্চলে ভারতীয় প্রক্সি ফিতনা আল-খারেজির উপস্থিতির তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুপক্ষের মাঝে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে ২২ জন সন্ত্রাসী নিহত হয়। এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে বাহিনী ‘পরিচ্ছন্ন অভিযান’ চালিয়ে যাচ্ছে বলে জানায় আইএসপিআর।

এদিকে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার অভিযোগে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে দাবি করে তারা। তবে পাকিস্তান এমন হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে। এর আগে গত অক্টোবরেও দুদেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উত্তেজনা কিছুটা কমলেও সীমান্তে পরিস্থিতি অস্থিতিশীল ছিল।

সোমবার পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতেই আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালায় পাকিস্তান, এমন অভিযোগ করেছে কাবুল। এ ঘটনার পর আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সতর্ক করে বলেন-“আমাদের আকাশসীমা, ভূখণ্ড ও জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *