February 24, 2026, 3:19 am
Headline :
ঢাকায় আনার পথে নারীর মৃত্যু, পরিবারের অন্য ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক ইফতারের ঠিক আগ মুহূর্তে ছাত্রদল সভাপতির জন্য কেন এই বিশেষ দোয়া? ডাকসু নেত্রী জুমার পোস্ট ঘিরে তোলপাড়! পাসপোর্ট অফিসের ‘অভিশপ্ত’ ভোগান্তি কি তবে শেষ? দালালের খপ্পর থেকে বাঁচতে সরকারের যুগান্তকারী মাস্টারপ্ল্যান! নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। পদত্যাগ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম? নতুন নিয়োগের গুঞ্জন সেনাবাহিনীতে বড় রদবদল: সিজিএস মাইনুর রহমান, ডিজিএফআই প্রধান কায়সার রশিদ ১৮ বছর নয়, এনআইডি মিলবে ১৬ বছরেই: ইসির নতুন সিদ্ধান্ত তিন পর্যায়ের যাচাই শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী আমাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে: মেহজাবীন চৌধুরী

চট্টগ্রাম কারাগার গেইটে টাকা বাণিজ্য: সায়েমের মুক্তিকে ঘিরে তোলপাড়

চট্টগ্রাম কারাগার গেইটে টাকা বাণিজ্য: সায়েমের মুক্তিকে ঘিরে তোলপাড়

জেডটিভি বাংলা ডেস্ক:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আবু সাদাত মো. সায়েমের জামিনে মুক্তিকে ঘিরে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। গোয়েন্দা সূত্র জানায়, জেল সুপার, জেলার ও ডেপুটি জেলারকে সাত লাখ টাকায় “ম্যানেজ” করে কারাগারের গেইটে ক্লিয়ারেন্স নিশ্চিত করার পর তিনি মুক্তি পান।

এ ঘটনায় চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার নওশাদ মিয়াকে তড়িঘড়ি করে সিঙ্গেল অর্ডারে বদলি করা হয়েছে। শনিবার বিষয়টি প্রকাশ্যে আসার পর কারা প্রশাসনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করে নওশাদ মিয়া বলেন, “আমাকে বদলি করা হয়েছে, তবে কারণ জানি না। মন ভালো নেই। জামিন প্রসঙ্গে কিছু বলতে চাই না অন্যদের সঙ্গে কথা বলুন।”

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন সংক্ষেপে বলেন,“এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো।”জেলার সৈয়দ শাহ শরীফ দাবি করেন,“ছাত্রলীগ নেতার জামিন নিয়ম অনুযায়ী হয়েছে। সারাদিন তাকে অফিসে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু অর্থ লেনদেনের বিষয়ে কিছু জানি না। পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পরই মুক্তি দেওয়া হয়।”

অন্যদিকে কারাগারে দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশ স্পেশাল ব্র্যাঞ্চের সদস্য আল আমিন বলেন, “কারাগার থেকে নিয়মমতো তথ্য পেয়ে আমরা যাচাই করি। আমাদের কাছে সায়েমের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় দ্রুতই মুক্তির নির্দেশ দিই। সারাদিন বসিয়ে রাখার জন্য আমরা কোনো নির্দেশ দিইনি এর জবাব কারা কর্তৃপক্ষের।”

কারাগারে রাজনৈতিক বন্দিদের জামিন নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে পুলিশ ক্লিয়ারেন্সের অজুহাতে এক শ্রেণির অসাধু কর্মকর্তা বন্দিদের ভয় দেখিয়ে এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে থাকেন। বন্দিরা ক্লিয়ারেন্স প্রক্রিয়ার অন্ধকারেই থাকেন, আর এই সুযোগেই চলে ভয়াবহ অর্থ বাণিজ্য।

সায়েমের ঘটনাটি প্রকাশ্যে আসার পর কারা অধিদপ্তরের দৃষ্টি পড়ে। তবে অভিজ্ঞ কারারক্ষীরা বলছেন, বড় দুর্নীতিবাজদের আড়াল করে বরং জুনিয়র এক কর্মকর্তাকে বলির পাঠা বানানো হয়েছে।

মানবাধিকার সংগঠনের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, “কারাগারে জামিন বাণিজ্য ওপেন সিক্রেট। শুধু সায়েম নন অসংখ্য বন্দি আমাদের কাছে সুপার, জেলার থেকে কারারক্ষীদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ করেন।”

গত ৫ ফেব্রুয়ারি পটিয়া থেকে অস্ত্রসহ গ্রেফতার হন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য আবু সাদাত মো. সায়েম। দীর্ঘ ৯ মাস কারাবন্দি থাকার পর ১১ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান। সায়েম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।

সূত্র: প্রতিদিনের কাগজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *