April 7, 2026, 10:03 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মেক্সিকোর দোকানে আগুনে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর-পশ্চিম মেক্সিকোর হার্মোসিলো শহরে একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ, নিহতদের মধ্যে রয়েছে কয়েকজন শিশু।

ঘটনাটি ঘটেছে দেশজুড়ে চলা ‘ডে অব দ্য ডেড’ উৎসবের দিন শনিবার, যখন মানুষ তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অধিকাংশ মৃত্যু বিষাক্ত ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে ঘটেছে। ফরেনসিক মেডিকেল সার্ভিস জানিয়েছে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে নিহত হয়েছেন অনেকে।

সোনোরা প্রদেশের গভর্নর আলফোনসো দুরাজো বলেছেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত চালানো হচ্ছে। স্থানীয় গণমাধ্যম বলছে, আগুনের সূত্রপাত হতে পারে শর্ট সার্কিট থেকে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তার নির্দেশ দিয়েছেন। সোনোরার রেড ক্রস জানিয়েছে, ৪০ কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নিয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শহরের ফায়ার সার্ভিস জানিয়েছে, ওয়ালডোস নামের দোকানটি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না, তবে আগুনের আগে সেখানে বিস্ফোরণ ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *