April 7, 2026, 10:02 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

এভারেস্টে তুষার ও ঝড়ে আটকা ১৫০০ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক :
নেপালের এভারেস্ট অঞ্চলে টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এই তথ্য জানিয়েছে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের পাদদেশে অবস্থিত লুকলা বিমানবন্দর ও আশপাশের এলাকায় তিন দিন ধরে ভারী বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। মেঘলা আকাশ ও কম দৃশ্যমানতার কারণে লুকলায় বিমান চলাচল বন্ধ রয়েছে, ফলে বহু ফ্লাইট বাতিল হয়েছে।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানান, পর্যটনের মূল মৌসুমে লুকলা বিমানবন্দর প্রতিদিন কয়েক ডজন বিমান পরিচালনা করে। কিন্তু বর্তমানে সব ফ্লাইট স্থগিত থাকায় বেস ক্যাম্প থেকে ফিরে আসা ট্রেকাররা কাঠমান্ডু যেতে পারছেন না। এয়ারলাইন্স তারা-এর লুকলা ইনচার্জ অমৃত মাগার বলেন, অন্তত ১,৫০০ পর্যটক টিকিট বুক করেছিলেন, যারা বর্তমানে লুকলায় আটকা রয়েছেন। হোটেল ও আশেপাশের আবাসস্থল পর্যটকে পূর্ণ, অনেকেই জায়গা না পেয়ে সমস্যায় পড়েছেন। নেপালের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টি ও তুষারপাতের অবস্থা চলবে, এবং আগামী দু’দিনে কোশিসহ অন্যান্য পাহাড়ি অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সূত্র: পিটিআই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *