April 7, 2026, 11:43 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চীনের ওপর শুল্ক ১০ শতাংশ কমালেন ট্রাম্প, বাণিজ্য চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনের সঙ্গে এক বছরের বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা প্রশমনের দিকে বড় অগ্রগতি। চুক্তির মধ্যে বিরল খনিজ সম্পর্কিত জটিল ইস্যুও সমাধান হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প বলেন, আগামী এপ্রিলে তিনি চীন সফরে যাবেন। এর পরবর্তী সময়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। বৈঠক শেষে ট্রাম্প মন্তব্য করেন, “বৈঠকটি ছিল অসাধারণ। আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বুসানে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ট্রাম্প ও শি জিনপিং। আনুষ্ঠানিক আলোচনার আগে দুই নেতার মধ্যে সৌজন্যমূলক আলাপ হয়। শি বলেন, “আপনাকে আবার দেখে খুবই ভালো লাগছে। আমরা পুনর্নির্বাচনের পর ফোনে তিনবার কথা বলেছি, একে অপরকে বেশ কয়েকটি চিঠি পাঠিয়েছি এবং সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি।”

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, “আমাদের দুই দেশের ভিন্ন জাতীয় বাস্তবতা রয়েছে। ফলে সব বিষয়ে একই দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে মাঝে মাঝে বৈরিতা হওয়াটাও স্বাভাবিক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *