February 24, 2026, 3:21 am
Headline :
ঢাকায় আনার পথে নারীর মৃত্যু, পরিবারের অন্য ৮ জনের অবস্থাও আশঙ্কাজনক ইফতারের ঠিক আগ মুহূর্তে ছাত্রদল সভাপতির জন্য কেন এই বিশেষ দোয়া? ডাকসু নেত্রী জুমার পোস্ট ঘিরে তোলপাড়! পাসপোর্ট অফিসের ‘অভিশপ্ত’ ভোগান্তি কি তবে শেষ? দালালের খপ্পর থেকে বাঁচতে সরকারের যুগান্তকারী মাস্টারপ্ল্যান! নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। পদত্যাগ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম? নতুন নিয়োগের গুঞ্জন সেনাবাহিনীতে বড় রদবদল: সিজিএস মাইনুর রহমান, ডিজিএফআই প্রধান কায়সার রশিদ ১৮ বছর নয়, এনআইডি মিলবে ১৬ বছরেই: ইসির নতুন সিদ্ধান্ত তিন পর্যায়ের যাচাই শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী আমাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে: মেহজাবীন চৌধুরী

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত অন্তত ৪৩ জন

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড, আহত অন্তত ৪৩ জন

জেডটিভি বাংলা ডেস্ক:

রাজধানীর প্রেসক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ৪৩ জন শিক্ষক আহত হয়েছেন, যাদের অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে থেকে ভুখামিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। অল্প কিছু দূর এগোতেই তারা পুলিশের বাধার মুখে পড়েন। পরে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার পর আশপাশের এলাকায় বিক্ষুব্ধ শিক্ষকরা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ চালিয়ে যান। এতে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শাহবাগ থানার প্যাট্রোল ইনস্পেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, “শিক্ষকরা অনুমতি ছাড়া সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের প্রতিষ্ঠান জাতীয়করণ, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস না মিললে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *