April 7, 2026, 3:08 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক :
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ৩০ জন ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরাইল। বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হামাস নেতৃত্বাধীন গাজা প্রশাসন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৯ সেপ্টেম্বর ইসরাইল–হামাস সংঘাতের অবসান এবং গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেন। ইসরাইল ও হামাসের সম্মতিতে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

প্রস্তাবের একটি শর্তে বলা হয়েছিল, গাজায় আটক সব জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস, আর ইসরাইল মৃত সব জিম্মির মরদেহ ফেরত পাবে। বিনিময়ে ইসরাইলি কারাগারে আটক বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে তেল আবিবকে। এ ছাড়া প্রস্তাবে আরও উল্লেখ ছিল, প্রতি মৃত ইসরাইলি জিম্মির দেহের বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির লাশ ফেরত দেবে ইসরাইল। সংঘাত চলাকালে হামাসের হাতে মোট ৪৮ জন ইসরাইলি জিম্মি ছিল বলে জানা যায়। সংগঠনটি জানায়, এদের মধ্যে ২০ জন জীবিত এবং ২৮ জন নিহত হয়েছেন।

যুদ্ধবিরতি শুরুর তৃতীয় দিন, অর্থাৎ ১৩ অক্টোবর, হামাস জীবিত সব জিম্মিকে মুক্তি দেয়। এরপর পর্যায়ক্রমে মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর শুরু হয়। গাজার প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ১৫ জন মৃত ইসরাইলি জিম্মির দেহ ও দেহাবশেষ ফেরত দেওয়া হয়েছে। সর্বশেষ মঙ্গলবার আরও ২ জনের মরদেহ হস্তান্তর করা হয়। চুক্তির শর্তানুসারে, ওই দুই জিম্মির মরদেহের বিনিময় হিসেবেই বুধবার ইসরাইল ৩০ জন ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে। এই বিনিময়কে গাজার স্থানীয় কর্মকর্তারা “মানবিক অগ্রগতি” হিসেবে দেখছেন, তবে তারা জোর দিয়ে বলেছেন, “শান্তি তখনই স্থায়ী হবে, যখন অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *