April 7, 2026, 6:45 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

দুই মৌসুমি ঝড়ে বিপর্যস্ত মেক্সিকো, নিহত ৪৪

দুই মৌসুমি ঝড়ে বিপর্যস্ত মেক্সিকো, নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক:

দুই মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর আঘাতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত মেক্সিকো। দেশজুড়ে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু এবং ২৭ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (১২ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর (সিএনপিসি) এক বিবৃতিতে জানায়, ঝড় ও ভারী বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ রাজ্য। সেখান থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে ১ জনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ৯ অক্টোবর পর্যন্ত স্থায়ী ছিল। শুধু ভেরাক্রুজেই এ সময় ৫৪০ মিলিমিটার (২১ ইঞ্চিরও বেশি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে, বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

এদিকে, ঝড় থেমে গেলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ও সেনাবাহিনী। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় বলেন,

“রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে দেশজুড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত কেউই সহায়তা থেকে বঞ্চিত হবে না।”

সূত্র: রয়টার্স, এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *