April 7, 2026, 1:25 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ইসরাইলের ৬ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক :

‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী চক্রের’ ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)। শনিবার সকালে গণমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।

এতে বলা হয়—এ ছয়জন ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে, যা ইরাক সীমান্তবর্তী, একাধিক সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিলেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, গুপ্তচররা ‘বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। যেমন- বোমা তৈরি ও পুঁতে রাখা, খোররামশাহরে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটানো, ব্যাংকে সশস্ত্র হামলা, সামরিক কেন্দ্রের দিকে গ্রেনেড নিক্ষেপ এবং মসজিদে গুলি চালানো।

এর আগে ২৯ সেপ্টেম্বর ইসরাইলের হয়ে কাজ করা গুপ্তচর বাহমান চৌবি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়—চৌবি ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তার কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্যভান্ডারে (ডেটাবেস) ‘বিশেষ প্রবেশাধিকার’ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *