April 7, 2026, 11:37 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ফ্লোটিলায় আটক স্বেচ্ছাসেবকদের দ্রুত মুক্তি দাবি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক :

গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরাইলি হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ আটকের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে আটক স্বেচ্ছাসেবকদের দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

তুরস্ক তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছে।

বিবৃতিতে বলেছে, ‘সহিংসতার আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা প্রমাণ করে যে, গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার বাস্তবায়িত ফ্যাসিবাদী ও সামরিক নীতি, যারা গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, তা কেবল ফিলিস্তিনিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ’

মন্ত্রণালয় আরও বলেছে, নৌবহরে বাধা এবং কর্মীদের আটক থেকে বোঝা যায় যে, ইসরাইলি বাহিনী ‘ইসরাইলের আরোপিত নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামকারী প্রত্যেককেই’ লক্ষ্যবস্তু করছে’।

আরও বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর হাতে আটক তুর্কি নাগরিকদের মুক্তি নিশ্চিত করার জন্য এখন সব পদক্ষেপ নেয়া হবে এবং তুর্কি সরকার নৌবহরে হামলার অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *