April 7, 2026, 11:38 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মার্কিনদের ইসরাইলবিরোধী মনোভাব সর্বকালের সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় ইসরাইলের নির্বিচার হামলার প্রায় দুই বছর পর ইহুদি রাষ্ট্রটির প্রতি মার্কিনদের সমর্থনে আমূল পরিবর্তন এসেছে। 

নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির নতুন এক জরিপে দেখা গেছে, বিপুলসংখ্যক ভোটার এই সংঘাত মোকাবিলায় ইসরাইলি সরকারের ভূমিকা নিয়ে তীব্র নেতিবাচক মতামত প্রকাশ করেছেন।

মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির জরিপে এমন তথ্য উঠে এসেছে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ মার্কিনি এখন ইসরাইলকে যুক্তরাষ্ট্রের বাড়তি অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার বিরোধী। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর এমন জনমত প্রকাশ্যে এলো।

এতে আরও বলা হয়, প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে ইসরাইলকে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার বিরোধিতা করছেন মার্কিন ভোটাররা। তারা সংঘাত দূর করতে ইসরাইলি সরকারের ভূমিকার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

মার্কিন জনমনে যুদ্ধবিরোধী মনোভাব তুঙ্গে। মধ্যপ্রাচ্যের বহু পুরোনো এই সংঘাতে মার্কিনিদের সহানুভূতি এখন ইসরাইলিদের তুলনায় ফিলিস্তিনিদের প্রতি বেশি। 

১৯৯৮ সালে দ্য নিউইয়র্ক টাইমস এ বিষয়ে জরিপ শুরুর পর এই প্রথম মার্কিনিদের মনে এমন বিপরীত ভাবনা দেখা গেল।

প্রতিবেদন অনুসারে—৭ অক্টোবর হামাসের হামলার পর মার্কিন ভোটারদের ৪৭ শতাংশ ইসরাইলের প্রতি সমর্থন দিয়েছিলেন। সেসময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ছিল ২০ শতাংশ।

নতুন জরিপে দেখা গেছে—৩৪ শতাংশ মার্কিনি ইসরাইলের প্রতি সমর্থন জানালেও ৩৫ শতাংশ সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনিদের প্রতি। এ ছাড়াও, এই জরিপে ৩১ শতাংশ উত্তরদাতা কারও প্রতি সমর্থন প্রকাশ করেননি।

গত ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় পরিচালিত জরিপে ১ হাজার ৩১৩ জন অংশ নিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অধিকাংশ মার্কিন ভোটার ইসরাইলে অতিরিক্ত আর্থিক ও সামরিক সহায়তা পাঠানোর বিরোধী। প্রতি ১০ ভোটারের ছয়জন বলছেন—ইসরাইলের উচিত যুদ্ধ বন্ধ করা। এমনকি, সব জিম্মি মুক্তি না পেলেও অথবা হামাসকে নির্মূল করা না গেলেও।

প্রায় ৪০ শতাংশ মার্কিন ভোটার মনে করছেন, ইসরাইল ইচ্ছা করেই গাজায় বেসামরিক ব্যক্তিদের হত্যা করছে। ২০২৩ সালের তুলনায় এই মনোভাবের মানুষের সংখ্যা এখন দ্বিগুণ।

প্রধান মিত্র ইসরাইলকে যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দল পূর্ণ সমর্থন দিলেও ইসরাইলের প্রতি মার্কিন জনগণের এমন মনোভাব হয়ত অনেককেই বিস্মিত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *