April 7, 2026, 11:37 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১১ ইসরাইলি সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকাটির প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ সেনা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর গাজায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক মিসাইল নিক্ষেপ করা হয়। এতে দুই সেনা নিহত ও নয়জন আহত হয়েছেন।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় ইসরাইলি বাহিনীর ওপর সমন্বিত হামলা চালানো হয়। এতে কয়েকজন নিহত ও আহত হন।

এ হামলায় একটি ট্যাংক ধ্বংস করা হয় এবং একটি বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়। প্রথম হামলার স্থানে ইসরাইলি উদ্ধারকারী বাহিনী পৌঁছালে বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে হিব্রু ভাষার গণমাধ্যম গাজা উপত্যকায় একটি গুরুতর ঘটনার খবর জানিয়েছিল।

হিব্রু ভাষার ‘হাদাশোট বাজমান’ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় গাজা সিটির আল-জালা সড়কে একটি গুরুতর ঘটনা ঘটে।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, আহত সৈন্যদের বহনকারী সামরিক হেলিকপ্টার ইয়াকভ হাসপাতালে অবতরণ করে।

কিছু গণমাধ্যমের তথ্যমতে, আহতদের হেলিকপ্টারে সরোকা হাসপাতালে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *