April 7, 2026, 8:24 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

১০০ টাকার ঘুষের অভিযোগে ৩৯ বছর পর হাইকোর্টে নির্দোষ প্রমাণ

১০০ টাকার ঘুষের অভিযোগে ৩৯ বছর পর হাইকোর্টে নির্দোষ প্রমাণ

আন্তর্জাতিক ডেস্ক

মাত্র ১০০ টাকার ঘুষ নেওয়ার অভিযোগে ৩৯ বছর ধরে আইনি লড়াইয়ের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হলেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্য পরিবহন করপোরেশনের সাবেক বিলিং সহকারী জগেশ্বর প্রসাদ অবস্থি। খবর এনডিটিভি।

১৯৮৬ সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে—এক কর্মচারীর বিল নিষ্পত্তির জন্য তিনি ঘুষ দাবি করেছিলেন। ২০০৪ সালে ছত্তিশগড়ের একটি নিম্ন আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে। পরে তিনি হাইকোর্টে আপিল করেন।

সম্প্রতি ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি বিভু দত্ত গুরু রায়ে উল্লেখ করেন, অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট প্রমাণ নেই। মামলায় কোনো স্বাধীন সাক্ষী ছিল না, ছায়া সাক্ষীও প্রত্যক্ষভাবে ঘুষ দেওয়ার ঘটনা দেখেননি। সরকারি সাক্ষীরাও ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিলেন। এমনকি জব্দ হওয়া টাকার অঙ্ক নিয়েও অসঙ্গতি পাওয়া গেছে। উপরন্তু অভিযোগের সময় জগেশ্বর প্রসাদের বিল পাস করার ক্ষমতাই ছিল না।

প্রায় চার দশক পর মুক্তি পেয়ে জগেশ্বর প্রসাদ বলেন, “এই অভিযোগ আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়িয়েছে। অবশেষে সত্য প্রতিষ্ঠিত হলো।”

আইন বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, এই মামলা আবারও প্রমাণ করল—ন্যায়বিচার পেতে সময় লাগলেও তা শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *