April 7, 2026, 6:33 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদানকে প্রশংসা করলেন ব্রিটিশ রাজা চার্লস

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অবদানকে প্রশংসা করলেন ব্রিটিশ রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ট্রাম্পের সম্মানে আয়োজিত উইন্ডসর ক্যাসেলের ভোজসভায় এ প্রশংসা করেন তিনি।

রাজা চার্লস বলেন, “আমাদের দেশগুলো গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টায় একসাথে কাজ করছে। মি. প্রেসিডেন্ট, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের জটিল কিছু সংঘাত সমাধানে আপনার ব্যক্তিগত প্রতিশ্রুতি সত্যিই গুরুত্বপূর্ণ।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, দুটি বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ছিল মিত্র, এবং আজও প্রতিরক্ষা, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতায় দেশ দুটির সম্পর্ক ইতিহাসের ঘনিষ্ঠতম পর্যায়ে রয়েছে। ইউক্রেন সংকটে একসঙ্গে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রীয় সফরে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যে পৌঁছান ট্রাম্প। ১৬ সেপ্টেম্বর রাতে আগমনের পর ১৭ সেপ্টেম্বর উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। ১৮ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে চেকার্সে বৈঠক করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *