April 7, 2026, 4:56 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় চলমান যুদ্ধ ও হত্যাযজ্ঞের প্রতিবাদে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। পাশাপাশি দেশের জাহাজ ও বিমানের জন্য ইসরায়েলের আকাশসীমা ও বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ২৯ আগস্ট পার্লামেন্টে এক বিশেষ অধিবেশনে এ ঘোষণা দেন। তিনি বলেন, “ইসরায়েল গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে। আমরা সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলের বন্দরে যেতে দেওয়া হবে না, তাদের বিমান আমাদের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।”

২০২৩ সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রায় ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল। তবে গত বছরের মে মাসে আঙ্কারা সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়ে গাজায় মানবিক সাহায্য প্রবেশ ও যুদ্ধবিরতির দাবি জানায়।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একাধিকবার ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে নেতানিয়াহুকে নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা করেছেন। সাম্প্রতিক সপ্তাহে ইসরায়েলি জাহাজের ওপর নৌ-বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর ফলে ইসরায়েলি জাহাজ তুরস্কের বন্দরে ভিড়তে পারছে না এবং তুর্কি জাহাজও ইসরায়েলি বন্দরে প্রবেশ করতে পারছে না।

তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক ২০১০ সালে গাজামুখী মানবিক সহায়তা বহরের ওপর ইসরায়েলি হামলার পর থেকেই টানাপড়েনের মধ্যে রয়েছে। গত বছর পশ্চিম তীরে এক তুর্কি-আমেরিকান কর্মী হত্যার ঘটনা পরিস্থিতি আরও জটিল করেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *