April 7, 2026, 3:12 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক্সে পোস্ট দিয়ে এ তথ্য জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। খবর—আল জাজিরা।

ম্যাক্সিম প্রেভো লিখেছেন, “জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একই সঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।”

ঘোষিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে আমদানি করা পণ্যের ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতি পুনর্বিবেচনা।

এর আগে গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এরপর আরও কয়েকটি দেশ একই পথে হাঁটার ইঙ্গিত দেয়। তবে কিছু দেশ শর্তসাপেক্ষে স্বীকৃতির কথা জানিয়েছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বের অন্তত ১৪৭টি দেশ—যা জাতিসংঘ সদস্য রাষ্ট্রের প্রায় ৭৫ শতাংশ—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বেলজিয়ামের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন এবং আহত হয়েছেন এক লাখ ৬০ হাজার ২৫৬ জনের বেশি মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *