April 7, 2026, 1:24 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

গাজা সিটিতে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রা একদিনে নিহত অন্তত ৬৩ ফিলিস্তিনি

গাজা সিটিতে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রা একদিনে নিহত অন্তত ৬৩ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

গাজা সিটির আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। এ সময়ের হামলায় শনিবার (২৩ আগস্ট) অন্তত ৬৩ জন ফিলিস্তিনি প্রাণ হারান। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

আল-জাজিরা অ্যারাবিক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি ট্যাংক সাবরা এলাকায় ঢুকে পড়েছে। এই অঞ্চলটি জেইতুনের নিকটবর্তী, যা গত এক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনীর টানা হামলার শিকার।

দক্ষিণ গাজায় গণহত্যা

দিনের শুরুতে খান ইউনিসের উত্তর-পশ্চিমের আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। এতে অন্তত ১৬ জন নিহত হন, যাদের মধ্যে ছয়জন শিশু।

একই দিনে মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহত হন আরও ২২ জন ফিলিস্তিনি। এছাড়া ‘মোরাগ অ্যাক্সিস’ ও নেতজারিম করিডরের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন আরও দুজন।

অনাহার ও দুর্ভিক্ষে মৃত্যু

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও আটজন মারা গেছেন। মৃতদের মধ্যে দুজন শিশু। যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে, যার মধ্যে অন্তত ১১৪ শিশু

শুক্রবার জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস একে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ বলে উল্লেখ করেন। আইপিসি-র তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৫ লাখ ১৪ হাজার মানুষ দুর্ভিক্ষে ভুগছে, যা সেপ্টেম্বর নাগাদ ৬ লাখ ৪১ হাজারে পৌঁছাতে পারে।

‘অনাহারের প্রকৌশল’ অভিযোগ

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের ঘোষণা প্রশংসনীয় হলেও তা এসেছে দেরিতে। তাদের অভিযোগ, অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে—যার মধ্যে স্বাস্থ্য খাত ধ্বংস, গণহত্যা ও প্রজন্ম নিশ্চিহ্ন করার কৌশলও অন্তর্ভুক্ত।

গত ২৭ মে থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে নিজস্ব সহায়তা সরবরাহ ব্যবস্থা চালু করেছে। তবে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো এটিকে ‘অবৈধ ও মানবিক নীতিবিরোধী’ বলে প্রত্যাখ্যান করেছে। এ ব্যবস্থার আওতায় সহায়তা সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত ২ হাজার ৭৬ জন নিহত এবং ১৫ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

মৃত্যুর মিছিল

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজার ৬০০ ছাড়িয়েছে

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *