February 19, 2026, 10:33 pm
Headline :
ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। মন্ত্রিসভা গঠনে কিন্তু কোন নতুন উত্তর পাইনি।’  সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান নোয়াখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাসুদের রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হচ্ছেন সিলেটের মুক্তাদীর বিএনপির নতুন মন্ত্রিসভা: রাজপথের লড়াকু ছাত্রদল কি তবে অবহেলিতই থাকছে? বাগেরহাটের ৪টি আসনে বিএনপি পেল একজন ধানের শীষের কাণ্ডারি ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

এসএম সুলতানের জন্মবার্ষিকী পালিত

নড়াইলের চিত্রা পাড়ের বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০০তম জন্মদিন পালন করা হয়েছে।  

শনিবার (১০ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনে জন্মশতবর্ষ পালনের প্রস্তুতি থাকলেও দেশের চলমান পরিস্থিতির কারণে সিমিত কর্মসূচির মধ্য দিয়েই পালিত হলো শিল্পীর জন্মদিন।

এ উপলক্ষে শনিবার জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন এবং নড়াইল সুলতান কমপ্লেক্সের আয়োজনে কোরআন খতম, সুলতান কমপ্লেক্সে শিল্পীর মাজারে পুস্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

এদিন সকাল ১০টায় জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান কমপ্লেক্স, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, মূর্ছনা সংগীত নিকেতন, চিত্রা থিয়েটার, ভাষা সৈনিক রিজিয়া বেগম স্মৃতি ফাউন্ডেশন ও  প্রজন্ম নড়াইল সুলতান কমপ্লেক্সে অবস্থিত শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ করে।  

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল সুলতান কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা মুখার্জ্জী, চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ সুবর্ণা রায়সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় এক অসচ্ছল পরিবারে বরেণ্য এই শিল্পীর জন্ম। তার বাবা ছিলেন একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, পেশায় রাজমিস্ত্রি। এস এম সুলতান হওয়ার আগে তার নাম ছিল লাল মিঞা।

শিল্পী সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *