April 7, 2026, 10:16 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ ৮

চট্টগ্রামে লোহার ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা এলাকায় এন এ ট্রেডার্স নামের একটি লোহার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিপোটিতে লোহার জগ গরম করার সময় হঠাৎ হাইড্রোলিক যন্ত্রাংশ বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে কর্মরত আট শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।

দগ্ধদের দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে, দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা চট্টগ্রামেই চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কারও হাত, কারও পা, আবার কারও মাথা ও মুখমণ্ডল গুরুতরভাবে পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *