April 7, 2026, 10:16 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

থমথমে খাগড়াছড়ি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

থমথমে খাগড়াছড়ি, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার পর জেলার পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সদর উপজেলা পরিষদ, মহাজন পাড়া, নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় স্বনির্ভর ও নারিকেল বাগান এলাকায় বেশ কিছু দোকানে হামলার খবর পাওয়া যায়। সহিংসতায় অন্তত ২৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার

পরিস্থিতি অবনতির পর খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। বর্তমানে ৭ প্লাটুন বিজিবি, সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

শনিবার রাতে বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতিকালে তিন পাহাড়ি যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পর্যটকরা নিরাপদে ফেরত

সহিংসতায় সাজেক ভ্রমণে যাওয়া প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েন। পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তারা খাগড়াছড়ি হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

ঘটনার পটভূমি

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতা সংগঠনের ব্যানারে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়। অবরোধ চলাকালে বিভিন্ন সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি ও টায়ারে আগুন দেওয়া হয়। আলুটিলায় একটি অ্যাম্বুলেন্স এবং নারানখাইয়া এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়। তবে কিছুক্ষণ পর আবারও নতুন অবরোধ কর্মসূচির ঘোষণা আসে।

প্রশাসনের অবস্থান

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *