May 23, 2026, 7:49 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মহাখালীতে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭

মহাখালীতে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী এলাকার একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন- গুলশান ক্লিন অ্যান্ড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)। অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কার কত শতাংশ পুড়েছে তা কিছুক্ষণ পর বলা যাবে।

দগ্ধ স্বপন মোল্লা হাসপাতালে জানান, পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কার করার জন্য তাদেরকে সেখানে নেয়া হয়েছিল। ট্যাংকের তেল সব বের করা হয়। এরপর ভিতরে নেমে পরিষ্কার করার আগে বৈদ্যুতিক ফ্যান দিয়ে ভিতরের গ্যাস বের করছিলেন। এক পর্যায়ে যখন বৈদ্যুতিক ফ্যান বন্ধ করতে যান তখনই ভিতরে একটি বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ওই সাত জনের শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *