February 8, 2026, 12:16 am
Headline :
উপকূলের ১০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন, ৬৬ কেন্দ্রে প্রথমবার থাকবে ড্রোনের নজরদারি উপকূলের ১০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন, ৬৬ কেন্দ্রে প্রথমবার থাকবে ড্রোনের নজরদারি সতর্ক না হলে গণতন্ত্র বিপন্ন হবে,ভোট নিয়ে ষড়যন্ত্র চলছেঃমোংলায় ড. লায়ন ফরিদ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: মুফতি রেজাউল সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া ধরায় আটক ৪, নৌকা ও ট্রলার জব্দ নকল সিল মেরে, ব্যালট ছেপে ক্ষমতায় যেতে চায় জামায়াত! ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ বাগেরহাট-৩ আসনের ভাগ্য নির্ধারণী ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে উত্তাপ জামায়াতের ইশতেহার কেবলই স্লোগান, নেই অর্থায়নের রূপরেখা: ড. ফাহমিদা খাতুন লক্ষ্মীপুরে জাল ভোটের সিল জব্দ: জামায়াত নেতা ও ব্যবসায়ী আসামি, বহিষ্কারের ঘোষণা

উপকূলের ১০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন, ৬৬ কেন্দ্রে প্রথমবার থাকবে ড্রোনের নজরদারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ইতিহাসে প্রথমবারের মত উপকূলের ৬৬টি ভোটকেন্দ্রে ড্রোন ক্যামেরায় নজরদারি চালাবে কোস্ট গার্ড পশ্চিম জোন। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে ১০ প্লাটুন কোস্ট গার্ড সদস্য কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন।
‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

‎কোস্ট গার্ড পশ্চিম জোন জানিয়েছে, নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে দায়িত্ব পালন করবে।

‎এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন উপকূলীয় অঞ্চল খুলনা-১, খুলনা-৬ এবং পিরোজপুর-৩ আসনের দাকোপ, কয়রা এবং মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনী এলাকাসমূহে ১৬টি ইউনিয়নের ৬৬টি ভোটকেন্দ্রে ১০ প্লাটুনে ৫৮৮ জন কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন ক্যামেরায় নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

‎মিডিয়া কর্মকর্তা জানান, একটি জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একই দিনে গণভোটের আয়োজন করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাবে।

‎এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং অর্পিত দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *